ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বাসেড) কর্তৃক আয়োজিত “মাদক বিরোধী সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬” অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসেডের প্রধান পৃষ্ঠপোষক হাজী জসিম উদ্দিন এমপি। উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাসেডের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুন, পৃষ্ঠপোষকবৃন্দ মুগদা মেডিকেল এর অধ্যাপক ডা. এম জি আজম, মুসপানা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জি. আতাউর রহমান সরকার রুজেল, মোশারফ কলেজের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন খান চৌধুরী ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সহ-সভাপতি মহসিন কবির সরকার।
বাসেডের শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন এবং অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসেডের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক বশিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সম্রাট, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আতিকুর রহমান খান, সাবেক সভাপতি জহিরুল ইসলাম ও সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক সভাপতি আইয়ুব খান, সাবেক সদস্য সচিব রেজাউল আমিন শান্ত।
বাসেডের সভাপতি আরাফাত হাসান এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি-এর নেতৃত্বে অনুষ্ঠানটির সার্বিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়। মেধা, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে আয়োজিত এ আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত, মানবিক ও মাদকমুক্ত সমাজ গঠনে অনুপ্রাণিত করবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।



