Homeটুডে ক্যারিয়ারঢাকায় তরুণদের নিয়ে ‘অ্যালার্ট রেডি’ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকায় তরুণদের নিয়ে ‘অ্যালার্ট রেডি’ কর্মশালা অনুষ্ঠিত

দুর্যোগের আগাম সতর্কবার্তা ও ঝুঁকি মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী বিশেষ কর্মশালা “অ্যালার্ট রেডি: এমপাওয়ারিং ইয়ুথ ফর মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমস”। গত ২৪ মে ২০২৬ তারিখে ইউরোপীয় ইউনিয়নের (ECHO) অর্থায়নে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং আগাম সতর্কবার্তার প্রসারে তরুণদের ভূমিকা জোরদার করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। কর্মশালায় সেভ দ্য চিলড্রেন ইয়ুথ নেটওয়ার্ক, চাইল্ড পার্লামেন্ট, ইয়ুথ অ্যাডভাইজরি প্যানেল, বিডিআরসিএস-এর যুব ভলান্টিয়ার এবং দুর্যোগ ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকার ৭৫ জনেরও বেশি যুব নেতা ও কমিউনিটি প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোমেনুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বৈজ্ঞানিক পূর্বাভাসগুলোকে ঝুঁকিতে থাকা সাধারণ মানুষের কাছে সময়োপযোগী, সহজবোধ্য এবং কার্যকর উপায়ে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এই কর্মশালার অন্যতম প্রধান আকর্ষণ ছিল তরুণদের নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ। যুব প্রতিনিধিরা নিজেরাই বিভিন্ন সেশন পরিচালনা করেন, মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় করেন এবং একদম প্রান্তিক পর্যায়ে (Last-mile) সঠিক তথ্য পৌঁছানো, গুজব বা ভুল তথ্য প্রতিরোধ করা এবং কমিউনিটির প্রস্তুতি জোরদার করার ক্ষেত্রে নানা উদ্ভাবনী সমাধান তুলে ধরেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular