Homeটুডে নেশনসৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে, বাংলাদেশে ২৮ মে

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে, বাংলাদেশে ২৮ মে

মধ্যপ্রাচ্যে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ; ২৬ মে পবিত্র হজ এবং তার পরদিন বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা

রিয়াদ | ১৮ মে ২০২৬

সৌদি আরবে গতকাল রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটির সর্বোচ্চ আদালত ও চাঁদ দেখা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাহর দিন অর্থাৎ পবিত্র হজ পালিত হবে।

সৌদি আরবের পাশাপাশি ওমানও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও একই দিনে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত জানায়।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে পবিত্র ঈদ উদযাপিত হয়ে থাকে। সেই হিসাবে এবং আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সূত্র: গালফ নিউজ এবং হারামাইন শরিফাইনের অফিশিয়াল তথ্য

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular