Homeটুডে হেলথঘরোয়া রূপচর্চায় যেসব ভুল এড়িয়ে চলবেন

ঘরোয়া রূপচর্চায় যেসব ভুল এড়িয়ে চলবেন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নারীরা একসময় ঘরোয়া নানা উপকরণ ব্যবহার করতো। আজকাল ইন্টারনেটে এ নিয়ে নানা তথ্যের ছড়াছড়ি দেখা যায়। চকচকে ত্বক পেতে অনেকেই আবার সেসব টিপস অনুসরণ করেন। কিন্তু সব পরামর্শই যে ত্বকের জন্য উপকারী হবে এটা ঠিক নয়। না বুঝে এসব ব্যবহার করলে অনেক সময় ত্বকের ক্ষতি হতে পারে। এ কারণে ঘরোয়া রপচর্চার ক্ষেত্রে কিছু ভুল এড়িয়ে চলা জরুরি।

যেমন-

১.অনেই মনে করেন, চিনি দিয়ে স্ক্রাব করলে মুখের ময়লা পরিষ্কার হয়। এটা ঠিক নয়। অনেক সময় চিনির দানা মুখের নরম ত্বকে ঘষলে চামড়া উঠে যাওয়ার প্রবল ঝুঁকি থাকে। এর থেকে ত্বকে নানা ধরনের সংক্রমণ ছড়াতে পারে।

২. গরম পানিও ত্বকের জন্য ক্ষতিকর। নিয়মিত গরম পানি ব্যবহারের অভ্যাস ত্বকের স্বাভাবিক আর্দ্রতা অনেকটা কমিয়ে দেয়। ফলে ত্বক রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে।

৩. আজকাল ব্ল্যাকহেড তোলার জন্য অনেকে মুখে আঠা লাগায়। এটি ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ। আঠা ব্যবহারের ফলে ত্বকের লোমকূপের ছিদ্রগুলি পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular