Homeটুডে ক্যারিয়ারতারুণ্যের মেধা ও শিহাব শাহীনের অভিজ্ঞতার মেলবন্ধন: মোশন স্কিলস একাডেমির ফিল্ম মেকিং...

তারুণ্যের মেধা ও শিহাব শাহীনের অভিজ্ঞতার মেলবন্ধন: মোশন স্কিলস একাডেমির ফিল্ম মেকিং মাস্টারক্লাস সম্পন্ন

দেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ও সৃজনশীল উদীয়মান প্রতিভাদের আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের বাস্তব অভিজ্ঞতার সাথে পরিচিত করতে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ ‘ফিল্ম মেকিং মাস্টারক্লাস’। ‘মোশন স্কিলস একাডেমির উদ্যোগে গতকাল ৪ জুলাই ২০২৬, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানী ঢাকায় এই বিশেষ সেশনটি সফলভাবে সম্পন্ন হয়। এই মাস্টারক্লাসটি পরিচালনা করেন দেশের গুণী ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা, লেখক এবং প্রযোজক শিহাব শাহীন।

৪ ঘণ্টার এই ম্যারাথন সেশনে অংশগ্রহণকারীরা চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক ধারণা থেকে শুরু করে প্রি-প্রোডাকশন, প্রোডাকশন এবং পোস্ট-প্রোডাকশনের সূক্ষ্ম ও বাস্তবমুখী দিকগুলো সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। সেশনে নির্মাতা শিহাব শাহীন তাঁর দীর্ঘ বর্ণিল কর্মজীবনের অভিজ্ঞতা ও পর্দার পেছনের নানা গল্প তরুণদের সাথে শেয়ার করেন। একই সাথে ফিল্ম ডিরেকশনের গুরুত্বপূর্ণ কারিগরি টেকনিক, আধুনিক স্টোরিটেলিং বা গল্প বলার প্রক্রিয়া এবং বর্তমান মিডিয়া ইন্ডাস্ট্রির প্র্যাকটিস নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। মাস্টারক্লাসের শেষ অংশে ছিল একটি প্রাণবন্ত ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব, যেখানে তরুণ নির্মাতারা তাদের নির্মাণ ভাবনা ও নানা চ্যালেঞ্জ নিয়ে সরাসরি শিহাব শাহীনের পরামর্শ লুফে নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ পেশাজীবী লায়লা নূর চৈতি বলেন, এধরণের প্রশিক্ষণ আমাদের মত তরুণদের উজ্জীবিত করে।

মোশন স্কিলস একাডেমির পরিচালক শাহ্ আমীর খসরু জানান, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশের তরুণ প্রজন্মকে বৈশ্বিক মানের চলচ্চিত্র শিক্ষার সাথে যুক্ত করা এবং একটি দক্ষ ক্রিয়েটিভ ফোর্স তৈরি করা। মানসম্মত শিখন নিশ্চিত করতে শুরু থেকেই এই মাস্টারক্লাসের আসন সংখ্যা সীমিত রাখা হয়েছিল এবং কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দেশজুড়ে আবেদনকারীদের মধ্য থেকে সেরা ৩০ জন তরুণ নির্মাতাকে এই সেশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। অত্যন্ত সফল ও ফলপ্রসূ এই আয়োজনের সমাপ্তিতে অংশগ্রহণকারীরা মোশন স্কিলস একাডেমির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতেও এমন বাস্তবমুখী কর্মশালা অব্যাহত রাখার অনুরোধ জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments