Homeটুডে ক্যারিয়ারচট্টগ্রামে রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট স্কুল ২০২৬

চট্টগ্রামে রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট স্কুল ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (CBP) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর যৌথ আয়োজনে চট্টগ্রাম ব্রাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী “আরবিসি স্কুল ২০২৬ অন রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট (RBC)” সফলভাবে সম্পন্ন হয়েছে।


১৮ থেকে ২২ মে পর্যন্ত আয়োজিত এই আবাসিক প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, উন্নয়নকর্মী এবং তরুণ পেশাজীবীরা অংশগ্রহণ করেন। ব্যবসা ও মানবাধিকার বিষয়ক এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো অংশগ্রহণকারীদের ব্যবসায় মানবাধিকার চর্চা, ন্যায্যতা ও দায়বদ্ধতার বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা, এবং নীতি ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে সচেতনতা তৈরি করা।
পাঁচ দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানবাধিকার আইন, কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR), হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স (HRDD), শ্রম বিরোধ নিষ্পত্তি এবং ব্যবসায় মানবাধিকার বাস্তবায়ন বিষয়ক বিভিন্ন সেশন, আলোচনা ও ওয়ার্কশপে অংশ নেন। দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীরা বিভিন্ন সেশনে বিশেষ বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও সিবিপি-র সিনিয়র ফেলো ড. কাজী মারুফুল ইসলাম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও সিবিপি-র রিসার্চ অ্যাসোসিয়েট ড. কৃষ্ণ কুমার সাহা।
সিবিপি-র রিসার্চ অ্যাসোসিয়েট ড. কৃষ্ণ কুমার সাহা বলেন “বাংলাদেশের জন্য বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি প্রতিযোগিতা বজায় রাখা এবং জলবায়ু ও শ্রমসংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় ESG রিপোর্টিং ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (CBP) আয়োজিত RBC School দায়িত্বশীল ব্যবসা চর্চা ও মানবাধিকার ডিউ ডিলিজেন্স বিষয়ে দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই ও জবাবদিহিমূলক ব্যবসা বিকাশে সহায়তা করছে।”
আরবিসি স্কুলের সহযোগিতায় রয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশের ডেনমার্ক ও নেদারল্যান্ড দূতাবাস, কানাডা, ও সুইডিশ সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular