Homeটুডে ক্যারিয়ারজিডি গোয়েঙ্কা–সিআইআরব আন্তর্জাতিক মুট কোর্টে বিচারক হিসেবে দায়িত্ব পালন করলেন বাংলাদেশের ফরহাদ...

জিডি গোয়েঙ্কা–সিআইআরব আন্তর্জাতিক মুট কোর্টে বিচারক হিসেবে দায়িত্ব পালন করলেন বাংলাদেশের ফরহাদ আহমেদ

ভারতের হরিয়ানার সোহনা–গুরুগ্রামে অবস্থিত জিডি গোয়েঙ্কা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল আয়োজিত ‘৮ম জিডি গোয়েঙ্কা–সিআইআরব (ইন্ডিয়া) ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশন মুট কোর্ট কম্পিটিশন ২০২৬’-এর কোয়ার্টার ফাইনাল পর্বে বিচারক (আরবিট্রেটর) হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের আইন গবেষক ও আইনজীবী ফরহাদ আহমেদ। গত ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

ফরহাদ আহমেদ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ল’ ইনিশিয়েটিভ বাংলাদেশ (আইআইএলআইবি)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের এনরোলড অ্যাডভোকেট এবং সাউথ এশিয়ান ইউনিভার্সিটি (সার্ক), নয়াদিল্লিতে আন্তর্জাতিক বিনিয়োগ আইনে পিএইচডি গবেষক।

আন্তর্জাতিক পরিসরের এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের আইন শিক্ষার্থীরা অংশ নেন। ২৬ সেপ্টেম্বর তাঁর এজলাসে দুটি দলের মৌখিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়। দায়িত্ব পালন শেষে তিনি বলেন, “এই আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশি মুট প্রতিযোগিতায় Arbitrator হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য একটি মূল্যবান পেশাগত অভিজ্ঞতা। উদীয়মান আইনজীবী ও আইন শিক্ষার্থীদের আইনি যুক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং মৌখিক উপস্থাপনা পর্যবেক্ষণ করার সুযোগটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক সালিশি চর্চা ও আইনশিক্ষার বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখে।”

আন্তর্জাতিক এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য তিনি জিডি গোয়েঙ্কা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল’-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ ধন্যবাদ জানান মুট কোর্ট কনভেনর ড. শিল্পিকা পান্ডেকে।

এ ধরনের মুট কোর্ট প্রতিযোগিতা আইনের শিক্ষার্থীদের ব্যবহারিক আইনি দক্ষতা, গবেষণা ও আন্তর্জাতিক আইনের প্রয়োগ বাড়াতে ভূমিকা রাখে। আইআইএলআইবি বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ আইন, বিনিয়োগ-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, সালিশি, গবেষণা এবং নীতিগত আলোচনার বিকাশে কাজ করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments