Homeটুডে ক্যারিয়ারসিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালের মোড়ক উন্মোচন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালের মোড়ক উন্মোচন

গবেষণা ও উদ্ভাবনী দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার প্রত্যয়ে মোড়ক উন্মোচিত হলো সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নাল-এসআইইউ স্টাডিজের।

৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। এসময় তিনি গুণগত শিক্ষা নিশ্চিতে গবেষণা এবং প্রকাশনার গুরুত্বারোপ করে বলেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানসম্পন্ন, যুগোপযোগী শিক্ষা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। তিনি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের তাগিদ দিয়ে বলেন, শিক্ষকতায় প্রতিদিন শিখতে হয়। তাই আদর্শ শিক্ষক হতে গেলে নিয়মিত গবেষণার বিকল্প নেই।

জার্নালের এক্সিকিউটিভ এডিটর এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের উপস্থাপনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক তোতিউর রহমান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. শামসুল আলম, মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মো. খালেদ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মো. রেজাউল কবীর, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান খান এবং সিএসই বিভাগের প্রধান উমর ফারুক জাহাঙ্গীর। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে জার্নাল প্রকাশনাকে স্বাগত জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments