Homeটুডে হেলথদ্য ফ্লো ফেস্ট ২০২৬ আয়োজনে সুস্থতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে কার্যক্রম

দ্য ফ্লো ফেস্ট ২০২৬ আয়োজনে সুস্থতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে কার্যক্রম

ঢাকায় আয়োজন করা হয়েছে স্বাস্থ্য ও সার্বিক সুস্থতা বিষয়ক বিশেষ আয়োজন ‘দ্য ফ্লো ফেস্ট ২০২৬’। ঢাকার গুলশান ক্লাবে অ্যাপেক্স ফুটওয়্যারের সৌজন্যে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, নীতিনির্ধারক, চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এতে অংশ নিয়ে মানসিক স্বাস্থ্য, কর্মক্ষেত্রের সংস্কৃতি এবং নারী স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করেন।

উৎসবের উদ্বোধনী দিনে ‘ওয়েলনেস ফর অল এজ’ অধিবেশনে দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন চ্যালেঞ্জ উঠে আসে। সুখীর সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, দেশের প্রতি চারজনে একজন মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, যার বড় অংশই চিকিৎসা ও সহযোগিতা থেকে বঞ্চিত। অনুষ্ঠানে পিসিএ হোমের জামিল রহমান বয়স্কদের ডিমেনশিয়া সেবা এবং ওভারসিজ মেডিকেয়ারের আশরাফ রোমেল বিদেশে সাশ্রয়ী চিকিৎসার বিষয়ে কথা বলেন। এছাড়া অ্যালাইট ইন জেনের মাহিরা হাবিব সার্টিফাইড থেরাপিস্টের সংকট এবং লেটস প্লে-র নিগারিন আরেসফিন প্রাক-প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

‘হার বডি, হার হেলথ’ অধিবেশনে প্যানেলিস্টরা ট্রমা ও যৌন নির্যাতনের বিরুদ্ধে নিরাপদ স্পেস তৈরির তাগিদ দেন। ইনফ্লুয়েন্সার মুনজারিন অবনী নারীদের ফিটনেসের জন্য পারিবারিক সমর্থনের গুরুত্ব এবং ইনসেপ্টা ফার্মার ফারজানা লাইজু জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। পিইবি স্টিলের ফাতেমা রিজভী কর্মজীবী মাদের জন্য প্রসবোত্তর যত্ন ও ডে-কেয়ারের দাবি জানান।

দ্বিতীয় দিনের ‘পার্টনার্স প্যানেল’-এ ইসিজির পরিচালক তানভীর এ চৌধুরী এবং ‘বার্নআউট টু ব্যালেন্স’ অধিবেশনে অ্যাপেক্স ফুটওয়্যারের সালমান খান ও ইউনাইটেড হেলথকেয়ারের ড. আজহারুল ইসলাম খান আলোচনা করেন। ‘শোনো’-র প্রতিষ্ঠাতা মার্লিন আহমেদ বলেন, “কর্মীদের সুস্থতার ওপরই ব্যবসার সাফল্য নির্ভর করে।” ‘কমিউনিটি বিল্ডিং’ সেশনে চলচ্চিত্র নির্মাতা আবরার আতহার, স্টার্ট-আপ গুরু ফারহান রহমান এবং এলিট স্টিলের শায়ান সিরাজ সামাজিক মেলবন্ধনের গুরুত্ব তুলে ধরেন।

ফেস্টের প্রতিষ্ঠাতা শাজিয়া ওমর বলেন, “ফ্লো ফেস্ট কেবল যোগব্যায়াম বা উৎসব নয়, এটি একটি সুস্থ বাংলাদেশ গড়ার সেতু।” পুরো আয়োজনে হেলথকেয়ার পার্টনার হিসেবে ইউনাইটেড হেলথকেয়ার ও মেডিক্স, নিউট্রিশন পার্টনার মার্কস এবং হাইড্রেশন পার্টনার লাইফস্ট্রাসহ ইনসেপ্টা ও আমা কফি সহযোগিতা প্রদান করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular