
দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানভিত্তিক ধারণা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো “IDEATHON 4.0: Inter-University Idea Competition 2026”। University of Asia Pacific-এ আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫টি দল অংশ নেয়।
উদ্ভাবন, বাস্তবসম্মত পরিকল্পনা ও উপস্থাপনার ভিত্তিতে দলগুলোকে মূল্যায়ন করেন বিচারকরা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় Shahjalal University of Science and Technology-এর দল “SUST Crew”। এছাড়া প্রথম রানার্স-আপ হয় University of Asia Pacific-এর “Commit_Crew” এবং দ্বিতীয় রানার্স-আপ Bangladesh University of Professionals-এর “Project_Ashaa”।
আয়োজকদের মতে, এমন আয়োজন তরুণদের সৃজনশীলতা ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখছে।



