Homeটুডে টেকYouTube এবার platform-এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি metric view এর অর্থই বদলে দিতে...

YouTube এবার platform-এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি metric view এর অর্থই বদলে দিতে যাচ্ছে।

আগামী ২৪ আগস্ট থেকে, YouTube-এর কোনো video play হওয়া শুরু করলেই সেটি public view হিসেবে গণনা হবে। কতক্ষণ দেখা হয়েছে, তার কোনো minimum watch time থাকবে না। Viewer কয়েক সেকেন্ড পরেই চলে গেলেও view count হবে।

এই নতুন নিয়ম বিশ্বজুড়ে long-form video, Shorts, livestream এবং অন্যান্য format-এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। শুনতে ছোটখাটো একটা analytics update মনে হতে পারে। আসলে ব্যাপারটা তার চেয়ে অনেক বড়।

এতদিন “view” শব্দটার একটা সহজ অর্থ ছিল কেউ আপনার video দেখেছে। নতুন system সেই অর্থটাকে অনেকটাই দুর্বল করে দিচ্ছে।

এখন YouTube আপনার video play করা শুরু করলেই একটি public view যোগ হবে, viewer কয়েক মুহূর্ত পরেই চলে গেলেও।

YouTube বলছে, এর মূল কারণ হলো consistency।

এতদিন বিভিন্ন format-এর জন্য view count করার নিয়ম আলাদা ছিল। Shorts-এ ইতিমধ্যেই video play শুরু হওয়ার সঙ্গে সঙ্গে view গণনার দিকে যাওয়া হয়েছিল। এখন YouTube পুরো platform-জুড়ে একই standard চালু করছে।

কিন্তু এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটা কারণও আছে। Public view শুধু creator-দের জন্য একটা vanity number নয়। এটা একটা sales number-ও।

Creators views ব্যবহার করেন advertisers-এর কাছে নিজেদের reach দেখাতে। Brands views দেখে creators-দের তুলনা করে। Agencies views দেখে audience-এর সম্ভাব্য size বোঝার চেষ্টা করে।

YouTube নিজেও বলছে, এই পরিবর্তনের ফলে creators-এর জন্য brand partner-দের কাছে নিজেদের exposure বোঝানো সহজ হবে। অর্থাৎ, YouTube public view count-কে অনেকটা distribution-এর measure হিসেবে দাঁড় করাচ্ছে।

YouTube কি আপনার video কারও সামনে পৌঁছে দিয়েছে? তাহলে সেটা view হিসেবে গণনা হবে।

কিন্তু সেই মানুষটি video-টা সত্যিই দেখেছে বা তার প্রতি আগ্রহী ছিল কি না সেটা এখন আলাদা প্রশ্ন।

ধরুন, দুইজন creator।

একজন পেলেন 10 million views, কিন্তু average viewer মাত্র 20 seconds দেখল।

আরেকজন পেলেন 5 million views, কিন্তু মানুষ গড়ে 8 মিনিট করে দেখল।

শুধু public view count দেখলে প্রথম creator-কে দ্বিগুণ বড় মনে হবে।

কিন্তু দ্বিতীয় creator হয়তো বাস্তবে অনেক বেশি attention তৈরি করছেন।

একই platform, একই “view” metric কিন্তু value সম্পূর্ণ আলাদা।

আর YouTube এই পার্থক্যটা লুকাচ্ছে না।

Creators আগের মতোই deeper analytics থেকে engaged viewing, watch time এবং retention দেখতে পারবেন।

পরিবর্তনটা হলো এই metrics-গুলো এখন বড় public number-এর নিচে থাকবে, public view count-কে সংজ্ঞায়িত করবে না।

YouTube যত বেশি fragmented হচ্ছে, এই পার্থক্যটা তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

একটা 30-second Short, একটা 40-minute podcast, একটা livestream আর একটা traditional video সবগুলোই সম্পূর্ণ ভিন্ন ধরনের attention তৈরি করতে পারে।

YouTube মূলত বলছে, এদের সবার মধ্যে প্রথম যে বিষয়টা common সেটা হল video play হয়েছে কিনা।

কিন্তু আসল প্রশ্ন হলো, তারপর কী হয়েছে?

মানুষ কি দেখতে থেকেছে?

Subscribe করেছে?

Share করেছে?

কিছু কিনেছে?

নাকি পরের দিন আবার ফিরে এসেছে?

এই metrics-গুলোই বলে দেয়, আপনার video মানুষের সামনে পৌঁছানোর পর সত্যিই কোনো impact তৈরি করেছে কি না। আর এখানেই আরও বড় একটা পরিবর্তন দেখা যাচ্ছে।

Social platform-গুলো ক্রমশ reach আর attention-কে আলাদা করছে।

কোনো platform আপনার content-কে লাখ লাখ মানুষের সামনে পৌঁছে দিতে পারে। কিন্তু তার মানে এই নয় যে সেই মানুষগুলো আপনার content-এ আগ্রহীও হয়েছে।

YouTube এখন তাদের সবচেয়ে visible metric-এর মধ্যেই এই পার্থক্যটা আরও স্পষ্ট করে দিচ্ছে। এর ফলে creators-দেরও হয়তো brands-এর কাছে শুধু একটা সংখ্যা দেখিয়ে নিজেদের value বোঝানো বন্ধ করতে হবে।

“আমার 10 million views।” শুনতে impressive।

কিন্তু “10 million video starts, 4 million engaged viewers, 38% average retention এবং 2.4 million minutes watched।”

এটা অনেক বেশি meaningful একটা story।

তাই view count অকার্যকর হয়ে যাচ্ছে না, এর অর্থ শুধু বদলে যাচ্ছে।

View বলবে YouTube আপনার video মানুষের সামনে পৌঁছে দিয়েছে। আর বাকি analytics বলবে মানুষ সত্যিই সেটা দেখতে চেয়েছিল কি না।

এমন Exclusive Tech, AI, and Social Media News পেতে ফলো করুন এবং পোস্টটি শেয়ার ও সেভ করুন 🙏

youtubeshorts #youtuber #creator #contentcreator

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments