Homeটুডে ক্যারিয়ারসোনারগাঁওয়ে ৫ দিনব্যাপী 'আরবিসি স্কুল ২০২৬' প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

সোনারগাঁওয়ে ৫ দিনব্যাপী ‘আরবিসি স্কুল ২০২৬’ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বিএসিই (BACE) ট্রেনিং সেন্টারে অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়েছে পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি ‘আরবিসি স্কুল ২০২৬ অন রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট (RBC)’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (CBP) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) বাংলাদেশের যৌথ উদ্যোগে ৪ মে থেকে ৮ মে পর্যন্ত এই বিশেষ কর্মসূচিটি আয়োজিত হয়।

সারাদেশ থেকে আসা তরুণ পেশাজীবী, গবেষক, উন্নয়নকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ব্যবসা ও মানবাধিকার বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসায়িক ক্ষেত্রে ন্যায্যতা, জবাবদিহিতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাই ছিল এই প্রোগ্রামের মূল লক্ষ্য। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ নিয়ে প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পাঁচ দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানবাধিকার আইন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR), হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স (HRDD), শ্রম বিরোধ নিষ্পত্তি এবং ব্যবসায়িক মানবাধিকার ফ্রেমওয়ার্কের বাস্তব বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ সেশন ও কর্মশালায় অংশ নেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান বক্তা ও বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সিবিপি-র সিনিয়র ফেলো ড. কাজী মারুফুল ইসলাম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও সিবিপি-র রিসার্চ অ্যাসোসিয়েট ড. কৃষ্ণ কুমার সাহা। এছাড়াও বিভিন্ন সেশনে দেশী ও বিদেশী বিশেষজ্ঞ এবং শিল্প খাতের পেশাজীবীরা রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, দায়িত্বশীল ব্যবসায়িক সংস্কৃতি গড়ে তুলতে তরুণ সমাজকে সচেতন করা জরুরি। এই ধরণের প্রশিক্ষণ ভবিষ্যতে বাংলাদেশে একটি মানবাধিকার-বান্ধব ও টেকসই ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular