Homeটুডে ক্যারিয়ার১৬তম অ্যামিটি আন্তর্জাতিক মুট কোর্টে বিচারক হিসেবে দায়িত্ব পালন করলেন বাংলাদেশের রিদোয়ানুল...

১৬তম অ্যামিটি আন্তর্জাতিক মুট কোর্টে বিচারক হিসেবে দায়িত্ব পালন করলেন বাংলাদেশের রিদোয়ানুল হক

স্টাফ রিপোর্টার: ভারতের নয়ডায় অবস্থিত অ্যামিটি ইউনিভার্সিটির ‘অ্যামিটি ল স্কুল’ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ‘১৬তম অ্যামিটি ইন্টারন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন ২০২৪’-এর কোয়ার্টার ফাইনাল পর্বে বিচারকের (জজ) দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের আইন গবেষক ও শিক্ষক মোহা. রিদোয়ানুল হক। অনলাইন মাধ্যমে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা ব্যক্ত করেছেন।

বিশ্বের বিভিন্ন দেশের আইন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল রাউন্ডে মোহা. রিদোয়ানুল হকের এজলাসে যুক্ত হয়েছিল দুটি ভিন্ন মহাদেশের আইন শিক্ষার্থীদের দল। এর মধ্যে একটি দল আফ্রিকান অঞ্চলের এবং অপরটি স্বাগতিক ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নেয়।

বিচারকের দায়িত্ব পালন শেষে এক বার্তায় মোহা. রিদোয়ানুল হক বলেন, “১৬তম অ্যামিটি ইন্টারন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে বিচারকের ভূমিকা পালন করা আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। দুটি ভিন্ন ভৌগোলিক প্রেক্ষাপট ও সংস্কৃতি থেকে আসা তরুণ আইনি মেধা ও উদীয়মান বিচারিক প্রণেতাদের যুক্তি ও উপস্থাপনা শোনার অভিজ্ঞতাটি সত্যি অসাধারণ ছিল।” তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া আন্তর্জাতিক মুটারদের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন।

আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশ থেকে তাঁকে অন্তর্ভুক্ত করায় অ্যামিটি ল স্কুলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মোহা. রিদোয়ানুল হক। সেই সঙ্গে সুযোগটি তৈরিতে সার্বিক ট্রাস্ট ও সহযোগিতার জন্য সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন বিভাগের প্রধান গাজী সাইফুল হাসানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।

প্রতিবছর বিশ্বজুড়ে আইন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক আইনি দক্ষতা, গবেষণা ও আন্তর্জাতিক আইনের প্রয়োগ বাড়াতে এমন মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করে থাকে ভারতের অ্যামিটি ইউনিভার্সিটি। আন্তর্জাতিক পর্যায়ের এই মঞ্চে বাংলাদেশের তরফ থেকে বিচারক হিসেবে মোহা. রিদোয়ানুল হকের অংশ গ্রহণ দেশীয় আইন শিক্ষা অঙ্গনের জন্য এক অনন্য মাইলফলক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments