
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ও ইডিএস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত “Youth Symposium on Environment, Development & Sustainability”–এ জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও টেকসই উন্নয়ন নিয়ে একটি সম্মেলন আয়োজন করা হয়।
পুরো সেশনজুড়ে শিক্ষার্থী ও তরুণ অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রশ্নোত্তরের মাধ্যমে তারা পলিসি ও গভর্নেন্স সহ জলবায়ু সংকট, পরিবেশবান্ধব উদ্যোগ, উন্নয়ন খাতের সুযোগ এবং ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।
পরবর্তি সেশনে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন, মো. আব্দুল কাইয়ুম, হেড অব কমিউনিকেশন, ইউ এন ডি পি, ড. হাসিব মোহাম্মদ ইরফানউল্লাহ, রিসার্চ ফেলো, সিএসডি, শাহ রাফায়েত চৌধুরী, ফাউন্ডার, ফুটস্টেপ, সুমাইয়া বিনতে সেলিম সুধা, ইয়ুথ এন্ড জেন্ডার প্রোগ্রাম ম্যানেজার, আইসিসিএডি, কিংবদন্তি সাবির, ইয়ুথ পোর্টফোলিও লিড, ফ্রেন্ডশিপ ও ইসরাত করিম, নির্বাহী পরিচালক- আমল ফাউন্ডেশন।



