Homeটুডে হেলথগর্ভপাত নিয়ে প্রচলিত যেসব ভুল ধারণা সম্পর্কে জানা উচিত

গর্ভপাত নিয়ে প্রচলিত যেসব ভুল ধারণা সম্পর্কে জানা উচিত

গর্ভপাত বা মিসক্যারেজ যেকোনো পরিবার, বিশেষ করে গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি ঘটনা। তবে গর্ভপাত নিয়ে সমাজে নানা ধরনের ভুল ধারণা প্রচলিত রয়েছে, যা অনেক সময় অযথা ভয় ও দুশ্চিন্তা তৈরি করে।

গর্ভপাতের ঝুঁকি কমাতে বা কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই বিভিন্ন বিধিনিষেধ বা উপদেশ দিয়ে থাকেন। আবার গর্ভপাত হয়ে গেলে কোনো নির্দিষ্ট অভ্যাস বা ঘটনার ওপর দোষ চাপানো হয়; কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে, এসব ধারণার অধিকাংশেরই কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

প্রচলিত ভুল ধারণার মধ্যে রয়েছে—গর্ভাবস্থায় মানসিক চাপ, হতাশা বা আকস্মিক আতঙ্কের কারণে গর্ভপাত হয়; ভারী কাজ করা বা ব্যায়াম করলে ঝুঁকি বাড়ে; দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে কাজ করলে গর্ভপাত ঘটে; সহবাস, বিমানে ভ্রমণ কিংবা ঝাল খাবার খাওয়ার কারণে গর্ভপাত হয়—এসব ধারণা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।

বিশেষজ্ঞদের মতে, গর্ভপাতের প্রকৃত কারণ বেশিরভাগ ক্ষেত্রেই জটিল শারীরিক ও জিনগত বিষয়, যা সাধারণ জীবনযাত্রার কারণে ঘটে না। তাই গর্ভাবস্থায় অযথা ভয় নয়, বরং সঠিক চিকিৎসা ও পরামর্শ গ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments