Homeটুডে ক্যারিয়ারজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মশালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মশালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেশাগত প্রস্তুতি গড়ে তুলতে “পার্সোনাল ব্র্যান্ডিং অ্যান্ড লিংকডইন অপটিমাইজেশন” শীর্ষক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৫৩ নম্বর কক্ষে এ সেশনের আয়োজন করে দ্য মার্কেটিং ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সহযোগিতায় ছিল লিংকডইন কমিউনিটি বাংলাদেশ (এলসিবি)।

সেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লিংকডইন কমিউনিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন রাজু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের গুরুত্ব, পেশাগত পরিচিতি গড়ে তোলা এবং কীভাবে একটি আকর্ষণীয় ও কার্যকর লিংকডইন প্রোফাইল তৈরি করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া কর্পোরেট জগতে সফল হতে নেটওয়ার্কিং, দক্ষতা উপস্থাপন এবং নিয়োগদাতাদের নজরে আসার বিভিন্ন কৌশলও তুলে ধরেন।

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে লিংকডইন একটি গুরুত্বপূর্ণ পেশাগত প্ল্যাটফর্ম হওয়ায় এ ধরনের সেশন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অংশগ্রহণকারীরা জানান, সেশনটি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ক্যারিয়ার পরিকল্পনা এবং অনলাইন পেশাগত উপস্থিতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments