Homeটুডে স্পোর্টসনেইমারকে বিশ্বকাপে চান না ৪৫ শতাংশ ব্রাজিলিয়ান

নেইমারকে বিশ্বকাপে চান না ৪৫ শতাংশ ব্রাজিলিয়ান

২০২৬ বিশ্বকাপ ঘিরে ব্রাজিলিয়ান ফুটবলে এখন একটাই প্রশ্ন—নেইমার কি কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে থাকতে পারবেন?

আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। তার আগে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে নেইমারের ২০২৬ বিশ্বকাপে খেলা না–খেলা নিয়ে ব্রাজিলিয়ানদের ব্যক্তিগত মতামত তো আছেই। সেটাই জরিপ করেছে ব্রাজিলের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক গবেষণা সংস্থা

২০২৬ বিশ্বকাপ ঘিরে ব্রাজিলিয়ান ফুটবলে এখন একটাই প্রশ্ন—নেইমার কি কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে থাকতে পারবেন?

আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। তার আগে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে নেইমারের ২০২৬ বিশ্বকাপে খেলা না–খেলা নিয়ে ব্রাজিলিয়ানদের ব্যক্তিগত মতামত তো আছেই। সেটাই জরিপ করেছে ব্রাজিলের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক গবেষণা সংস্থা ‘জেনিয়াল/কুয়েস্ট’।

গত বৃহস্পতিবার প্রকাশিত তাদের জরিপে দেখা গেছে, নেইমারকে জাতীয় দলে ডাকার পক্ষে মত দিয়েছেন ৪৭ শতাংশ ব্রাজিলিয়ান। তাঁর দলে ফেরার বিপক্ষে মত দিয়েছেন ৪৫ শতাংশ ব্রাজিলিয়ান। বাকি ৮ শতাংশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বা কোনো সিদ্ধান্ত দেননি।

শুধু তা–ই নয়, জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি বা ৫৪ শতাংশ মানুষ জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে তাঁদের মনে কোনো ‘উত্তেজনা নেই’। মাত্র ১২ শতাংশ মানুষ এবারের আসর নিয়ে ‘খুবই রোমাঞ্চিত’। ৩২ শতাংশের উত্তর ছিল, তাঁরা ‘খুব একটা রোমাঞ্চ অনুভব করছেন না’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments