Homeটুডে ক্যারিয়ারশিহাব শাহীনের ফিল্ম মেকিং মাস্টারক্লাস

শিহাব শাহীনের ফিল্ম মেকিং মাস্টারক্লাস

গুণী চলচ্চিত্র নির্মাতা, লেখক ও প্রযোজক শিহাব শাহীন ফিল্ম মেকিং বিষয়ে একটি বিশেষ মাস্টারক্লাস পরিচালনা করতে যাচ্ছেন। এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে মোশন স্কিলস অ্যাকাডেমির উদ্যোগে, যা দেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ও ক্রিয়েটিভ মাইন্ডদের জন্য একটি গুরুত্বপূর্ণ শেখার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
আগামী ৪ জুলাই ২০২৬, বিকাল ৪টায় এই মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীরা চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক ধারণা থেকে শুরু করে প্রি-প্রোডাকশন, প্রোডাকশন এবং পোস্ট-প্রোডাকশনের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন।

শিহাব শাহীন ২০১৫ সালে ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করেন এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের জন্য মনোনীত হন।


এই বিশেষ সেশনে শিহাব শাহীন তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং ফিল্ম ডিরেকশনের গুরুত্বপূর্ণ টেকনিক, স্টোরিটেলিং প্রসেস, এবং ইন্ডাস্ট্রি প্র্যাকটিস নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। পাশাপাশি থাকবে ইন্টারঅ্যাকটিভ আলাপ সেশন, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন।
মোশন স্কিলস অ্যাকাডেমির এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের ফিল্ম মেকিং শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার সাথে পরিচিত করা এবং একটি দক্ষ ক্রিয়েটিভ ফোর্স তৈরি করা।
আয়োজকরা জানিয়েছেন, এই মাস্টারক্লাসে আসন সংখ্যা সীমিত, শুধুমাত্র ৩০ জন অংশগ্রহণকারীকে নির্বাচন করা হবে।

যোগাযোগ: শাহ্ আমরি খসরু, পরিচালক, মোশন স্কিলস অ্যাকাডেমি, ঢাকা। 01711023437

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments