ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা। রামপুরায় অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটিইএসবির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ-সভাপতি – মোঃ আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি – মোঃ আব্দুস সালাম , সহ-সভাপতি – মোঃ আশিক-আল-আজিজ, যুগ্ম-মহাসচিব – আশফাকুর রহমান ও রেশমা আলম , সাংগাঠনিক সম্পাদক -এস এম আলাউদ্দিন কবির, কোষাধ্যক্ষ – জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক – গাজী আসিফ মোহাম্মদ ইসলাম, দপ্তর সম্পাদক – মোঃ সাদিকুর রহমান (সজীব), উপ-দপ্তর সম্পাদক – মোহাম্মদ আরিফুর রহমান (আরিফ), শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক – বিক্রমাদিত্য সানা, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক – তানজির আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক – দ্বীপ সরকার, আইন বিষয়ক সম্পাদক – মো: আজিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক – মো: সাইফুল ইসলাম (সোহেল) , স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক – মোহাম্মদ সেদরাতুল আমিন, কার্যনির্বাহী সদস্য- মাকলুব ভূঁইয়া, সদস্য ইঞ্জিনিয়ার জুবায়ের আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের উপস্থিতি পরিচিতি পর্ব শেষে উপস্থিত নব-গঠিত কেন্দীয় কমিটির সকল সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন যুগ্ম-মহাসচিব – আশফাকুর রহমান। আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তরুণদের দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে বিশ্বমানে উন্নীত করতে হবে।” সংগঠনটির মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন সংগঠনের গঠনকালীন স্মৃতিচারন করে বলেন, “শুরুর দিকের বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে আজ আমরা ৯ জন থেকে ২৭ জনের কমিটি গঠন করেছি। সংগঠনের কার্যক্রম জোরদার ও সদস্যদের মনবল বৃদ্ধির জন্য সম্পাদকীয় পদ যুক্ত করেছি। পাশাপাশি বিভাগীয় পর্যায়ও কমিটি দেওয়া শুরু করেছি। যাদের কাজ হবে জেলা পর্যায়ে কমিটি গঠন করা ও তাদের কার্যক্রম গতিশীল করতে সহায়তা করা“।
পরবর্তিতে তিনি সংগঠনের ফান্ড সংগ্রহের জন্য প্রয়োজনে মাল্টিপারপাস কো-অপারেটিভ ফান্ড গঠনের প্রস্তাব দিয়ে ফান্ড ও সদস্য সংগ্রহের বিষয়ে উপস্থিত সদস্যদের মতামত জানতে চান। এসময় উপস্থিত সদস্যরা একে একে তাদের বক্তব্যে সদস্য ও ফান্ড সংগ্রহের বিষয়ে বিভিন্ন মতামত দেন। পাশাপাশি ক্রম পরিবর্তনশীল আইসিটি বিষয়ে সদস্যদের ও আইসিটি শিক্ষার্থিদের এগিয়ে রাখতে সংগঠনের পক্ষ থেকে সেমিনার, ওয়ার্কশপ ও ট্রেনিং আয়োজনের এবং ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম জোরদার করার কথা বলেন।



