Homeটুডে টেকইকোঅ্যাস্ট্রোবিডির ইন্টার‍্যাক্টিভ সেমিনার

ইকোঅ্যাস্ট্রোবিডির ইন্টার‍্যাক্টিভ সেমিনার

দেশের তরুণদের মাঝে পরিবেশ ও জ্যোতির্বিজ্ঞান সচেতনতা ছড়িয়ে দিতে পরিবেশবান্ধব ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগ ‘ইকোঅ্যাস্ট্রোবিডি’ ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ও চট্টগ্রামে সফলভাবে ৬টি বিশেষ ইন্টারেক্টিভ সেমিনার সম্পন্ন করেছে।


ইকোঅ্যাস্ট্রোবিডি’র ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর শেখ সামিয়া আক্তার সামি জানান, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করতে এবং পৃথিবী ও পরিবেশের টেকসই সুরক্ষায় উদ্বুদ্ধ করাই ছিল এই সেমিনারগুলোর মূল লক্ষ্য। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়াতে তিনটি সফল সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। এরপর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আরও দুটি এবং দেশের রাজধানী ঢাকার একটি সুবিধাবঞ্চিত স্কুলে একটি সেশন পরিচালনার মাধ্যমে ইকোঅ্যাস্ট্রোবিডি তাদের প্রথম ধাপের এই সচেতনতামূলক ক্যাম্পেইন সম্পন্ন করে। ইন্টারেক্টিভ এই সেমিনারগুলোতে জ্যোতির্বিজ্ঞানের নানা খুঁটিনাটি আলোচনার পাশাপাশি মহাকাশ অনুসন্ধান ও গবেষণায় পৃথিবীর প্রতি মানুষের দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতেও সারা দেশের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে এই ধরনের চমৎকার ও শিক্ষণীয় সেমিনার অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ইকোঅ্যাস্ট্রোবিডি টিম।
বাংলাদেশী শিক্ষার্থীর জ্যোতির্বিজ্ঞানভিত্তিক শিক্ষা প্রজেক্ট ‘EcoAstroBD’ বৈশ্বিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা International Astronomical Union Office of Astronomy for Development থেকে ৯,৫০০ ইউরো অনুদান লাভ করে বিভিন্ন সামাজিক কাজ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular